1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আমি ও রোনালদো একই লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছি: মেসি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলে গত দেড় দশক ধরে চলছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব। ব্যক্তিগত সব সাফল্যে সমানে সমান লড়ছেন মেসি-রোনালদো। এর মধ্যে দীর্ঘদিন দুজন একসঙ্গে খেলেছেন স্প্যানিশ লা লিগায়। তবে ভিন্ন দুই ক্লাবে।

এখন অবশ্য দুজন চলে গেছেন ভিন্ন দুই লিগে। ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন মেসি আর ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রোনালদো। যে কারণে এখন আর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করা হয় না মেসি-রোনালদোর।

দীর্ঘদিন একসঙ্গে স্প্যানিশ লা লিগায় খেলা, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকোতে লড়াই করার স্মৃতি ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকবে বলে মনে করেন মেসি। দুজন সবসময় অভিন্ন লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানিয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমরা দীর্ঘদিন একই লিগে ব্যক্তিগত ও দলগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমাদের দুজনেরই লক্ষ্য অভিন্ন। লড়াইয়ের মঞ্চটা আমাদের জন্য ও দর্শকদের জন্য দুর্দান্ত ছিল। এটা সুন্দর একটা স্মৃতি, যা ফুটবল ইতিহাসে থেকে যাবে।’

এসময় রোনালদোর ইউনাইটেডে খেলার ব্যাপারে তিনি বলেন, ‘দুর্দান্ত সব খেলোয়াড়দের নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড খুব শক্তিশালী দল। রোনালদো আগে থেকেই ক্লাবটিকে চেনে। এখন অসাধারণভাবে মানিয়ে নিচ্ছে। একদম শুরু থেকে গোল করে চলেছে, যেমনটা করে থাকে। মানিয়ে নিতে কোনো সম্যসাই হয়নি তার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com