1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

সাড়ে ৪ কোটি টাকা নিয়ে সম্মতি দিলেন নয়নতারা

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবীকে পরিচালক মোহন রাজা নির্মাণ করছেন ‘গডফাদার’ সিনেমা। শুরুতে শোনা যায়, এ সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী নয়নতারা। কিন্তু গত কয়েক দিন ধরে বাতাসে বইছে সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই নায়িকা। সব দোলাচলের অবসান ঘটিয়ে সিনেমাটিতে কাজ করার জন্য সম্মতি দিয়েছেন তিনি। তবে তা মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে!

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা) পারিশ্রমিক চেয়েছিলেন নয়নতারা। অনেক দর-কষাকষির পর সর্বশে এতেই রাজি হন ‘গডফাদার’ সিনেমার প্রযোজক। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়নতারাই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা। বেশ কিছু নারী কেন্দ্রীক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এ সিনেমার বিশেষ একটি চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সত্যদেব সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন। সংগীত পরিচালনা করছেন থম্যান। এটি যৌথভাবে প্রযোজনা করছেন—এনভি প্রসাদ ও রাম চরণ।

দীর্ঘ দিনের প্রেমিক বিগনেশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন নয়নতারা। বর্তমানে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত তারা। নয়নতারার হাতে রয়েছে ‘আনাত্তে’ সিনেমার কাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমায় রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এ ছাড়াও এই সিনেমায় আছেন— মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফ প্রমুখ।

অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, সামান্থা আক্কিনেনি ও বিজয় সেতুপাতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com