1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে ফিরছেন শাহনূর

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

মারুফ সরকার, বিনোদন : বেশ কিছুদিন ধরে আমেরিকায় অবস্থান করছেন চিত্রনায়িকা শাহনূর। এরই মধ্যে সেখানে ফোবানা আয়োজিত শো’তে পারফর্ম্যান্স করেছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি শো’তেও অংশ নিয়েছেন বলে জানান তিনি। এরই মধ্যে হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় তিনি একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটি আমেরিকার টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

১৬ নভেম্বর মোবাইল ফোনে কথা হলে শাহনূর বলেন, এরই মধ্যে দেশের বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। দেশে ফিরেই কয়েকটি সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক করা আছে। দেশে ফিরলেই কাজে ফেরা হবে। কবেনাগাদ দেশে ফিরছি তা এখনো চূড়ান্ত হয়নি।

এরই মধ্যে শাহনূর শেষ করেছেন রফিক সিকদারের সিনেমা ‘বসন্ত বিকেল’-এর কাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শাহনূর তার নিজের ফাউন্ডেশন ‘শাহনূর ফাউন্ডেশন’ থেকে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। শাহনূরের ইচ্ছা আছে পরিচালনায় নিয়মিত হওয়া। মুক্তির অপেক্ষায় রয়েছে শাহনূর অভিনীত মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘কাকতাড়ুয়া’। এরই মধ্যে তিনি শেষ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’-এর কাজ। শুরু করেছিলেন সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমার কাজ। গাজী ফারুকের পরিচালনায় তিনি ‘মুজিব তোমায় কথা দিলাম’ নামক একটি ওভিসিতে কাজ করেও বেশ প্রশংসিত হয়েছেন শাহনূর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com