1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

প্রেমিকের জন্য উড়ে গেলেন রাশমিকা!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে, ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ কন্নড় সিনেমার এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে রাশমিকা মান্দানার সঙ্গে নাম জড়িয়েছে তারই সহশিল্পী বিজর দেবরকোন্ডার। এ নিয়ে অনেকবার গুঞ্জন চাউর হলেও তারা শুধু ভালো বন্ধু বলেই দাবি করেছেন। এবার বিজয়ের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গেলেন রাশমিকা, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে দারুণ চর্চা চলছে।

এ গুঞ্জনের সূত্রপাত রাশমিকার দুটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে। তার পোস্ট করা একটি ছবিতে দেখা যায়—পাসপোর্ট ও বোডিং পাসের কাগজ। তাতে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের কাছ থেকে দূরে যাওয়ার সময় এসেছে। খুব শিগগির ফিরছি।’ আরেকটি ছবিতে দেখা যায়, বিমানের সিটে মাস্ক পরে সেলফিবন্দি হয়েছেন রাশমিকা। তাতে তিনি লিখেছেন, ‘অনুমান করুন তো কোথায় যাচ্ছি?’

এরপর থেকেই জোরালো গুঞ্জন, যুক্তরাষ্ট্রে গিয়েছেন রাশমিকা! কারণ সেখানে বিজয় তার পরর্তী সিনেমা ‘লাইগার’-এর শুটিং করছেন। শুটিংয়ের ফাঁকে বিজয়ের সঙ্গে সময় কাটাতে তার এই সফর।

টলিউড ডটনেট এক প্রতিবেদেনে জানিয়েছে, কয়েক মাস আগে গোয়াতে ‘লাইগার’ সিনেমার শুটিং করেন বিজয়। রাশমিকা এ সিনেমায় অভিনয় না করলেও বিজয়ের জন্য গোয়াতে গিয়েছিলেন তিনি। এবারো তার ব্যতিক্রম ঘটেনি!

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুলতান’। গত ২ এপ্রিল মুক্তি পায় এটি। এতে তার বিপরীতে অভিনয় করেন কার্তিক শিবকুমার। এ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি।

বর্তমানে তেলেগু ভাষার ‘পুষ্পা’, ‘আড়াভালু মীকু জোহারলু’ ও হিন্দি ভাষার ‘মিশন মজনু’, ‘গুডবাই’ সিনেমার কাজ রাশমিকার হাতে রয়েছে। ‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হতে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com