1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার

দিশার বোনের নাচে মুগ্ধ দর্শক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিশা পাটানি। আকর্ষণীয় রূপ ও অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শক। তার নাচের দক্ষতা ক্যারিয়ারে অন্যমাত্রা যোগ করেছে। এবার দিশার বোনের নাচে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

দিশার বোন খুশবু পাটানি ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কর্মরত রয়েছেন। তিনিও ফিটনেসের বিষয়ে দারুণ সচেতন। কিছুদিন আগে খুশবুর জন্মদিন ছিল। এ উপলক্ষে গোয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। তারই অংশ হিসেবে দিশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন।

যাতে দেখা যায়, আবেদনময়ী পোশাকে টেবিলের ওপরে নাচছেন খুশবু। তার নাচ দেখে দারুণ প্রশংসা করছেন নেটিজেনরা। ভিডিওটির ক্যাপশনে দিশা লিখেন—‘শুভ জন্মদিন পাগলি বোন। আমি যদি তোমার মতো নাচতে পারতাম।’

দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাধে’। এতে তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। গত ১৩ মে মুক্তি পায় এটি। বর্তমানে ‘এক ভিলেন রিটার্ন’, ‘কেটিনা’ সিনেমায় অভিনয় করছেন দিশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com