1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার

ক্যাটরিনার বিয়ের মেহেদির দাম এক লাখ রুপি!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অনেকদিন থেকেই তার প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে, আসছে ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সকল পরিকল্পনা সেরে রেখেছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের তোড়জোড়ও শুরু হয়েছে। বিয়েতে বিশেষ ধরনের মেহেদি পরবেন ক্যাটরিনা। এটি দিয়েই হাতে লিখবেন ভিকির নাম।

জানা গেছে, রাজস্থানের যোধপুরের পালি অঞ্চলে তৈরি হয় এই মেহেদি। গুণগত মানের জন্য এটি সারা বিশ্বে প্রসিদ্ধ। এতে কোনো রাসায়নিক পদার্থ থাকে না। এই মেহেদি ভেষজ প্রক্রিয়ায় স্থানীয় মেয়েরা হাতে তৈরি করে। এর দামটাও নাকি আকাশছোঁয়া। প্রায় ১ লাখ রুপি।

যদিও এই মেহেদি ক্যাটরিনা উপহার হিসেবেই পাচ্ছেন। ইতোমধ্যে এর স্যাম্পল এই অভিনেত্রীর কাছে পাঠানো হয়েছে। এটি তিনি বেশ পছন্দও করেছেন।

শোনা যাচ্ছে, আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে তাদের বিয়ে হবে। ইতোমধ্যে বিয়ের আয়োজন শুরু হয়েছে। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন ক্যাটরিনা। এই অভিনেত্রীর বিয়ের পোশাকটি ডিজাইন করছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com