1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

সালমানের পারফরম্যান্সে মুগ্ধ প্রেমিকা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার (২৬ নভেম্বর) মুক্তি পেয়েছে তার ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সিনেমাটিতে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন প্রেমিকা ইউলিয়া ভান্তুর।

অনেকদিন থেকেই রোমানিয়ান মডেল ও উপস্থাপিকা ইউলিয়ার সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও এ বিষয়টি এখনো তারা স্বীকার করেননি।

সম্প্রতি মুম্বাইয়ে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অভিনেত্রী দিশা পাটানি, ইউলিয়া, প্রানুতন বেহেল প্রমুখ উপস্থিত ছিলেন। সিনেমাটি দেখার পর ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করেছেন ইউলিয়া।

সালমান ও সিনেমার টিমের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি ক্যাপশনে লিখেছেন, “অনেকদিন পর প্রেক্ষাগৃহে সিনেমা দেখাটা বেশ মজার ছিল। আর ‘অন্তিম’ দেখার অভিজ্ঞতা সবদিক দিয়ে অসাধারণ ছিল। চরিত্রগুলোর দৃঢ়তা, ভিজ্যুয়াল, অ্যাকশন, মিউজিক, গল্প এবং বিশেষ করে সালমান খান, আয়ুশ শর্মা, মাহিমা মাখওয়ানা, মহেশ মাঞ্জরেকরের পারফরম্যান্স খুবই চমৎকার ছিল।”

‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাটি পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকর। ২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। সিনেমাটিতে একজন দুঃসাহসী শিখ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে সালামানকে। অন্যদিকে, একজন কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় আছেন আয়ুশ শর্মা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com