1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার

নিউ ইয়র্কে শাকিব খান, যাচ্ছেন বুবলী

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন চিত্রনায়ক শাকিব খান। এবার বুবলীও যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সবকিছু ঠিক থাকলে বর্তমান সময়ের জনপ্রিয় এই জুটি আগামী ৪ ডিসেম্বর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেবেন।

গত ১২ নভেম্বর ঢাকা ছাড়েন শাকিব খান। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেন। বর্তমানে এই সুপারস্টার যুক্তরাষ্ট্রে অবসর সময় উপভোগ করছেন।

এ দিকে দু’একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বুবলী। তিনি বর্তমানে ‘কয়লা’ সিনেমার শুটিং করছেন। সেখান থেকে ছুটি নিয়ে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে তিনি অংশ নেবেন বলে জানা গেছে।

দেশের জনপ্রিয় অনেক তারকাকেই দেখা যাবে আয়োজনটিতে। এই তালিকায় শাকিব খান-বুবলী ছাড়াও থাকবেন মৌসুমী, চঞ্চল চৌধুরী, বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া শাহরিনসহ অনেকেই। যদিও উল্লিখিত অনেকের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে। যে কারণে আয়োজকগণ অনেক নাম নিশ্চিত করতে পারেননি।

বুবলী জানান, নিউ ইয়র্কে তিনি সপ্তাহখানেক থাকবেন। ঘুরে বেড়াবেন মার্কিন মুলুক। দেশে ফিরে পুনরায় ‘কয়লা’র শুটিং-এ অংশ নেবেন। সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন বুবলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com