1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার

১৫ মিনিটের জন্য আলিয়ার পারিশ্রমিক ৫ কোটি রুপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এস এস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘ট্রিপল আর’। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত নির্মাতারা। জানা গেছে, সিনেমাটিতে আলিয়াকে মাত্র ১৫ মিনিটের জন্য দেখা যাবে। এর জন্য ৫ কোটি রুপি নিচ্ছেন তিনি।

বলিউডে একের পর জনপ্রিয় সিনেমা উপহার দিচ্ছেন আলিয়া। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। ‘ট্রিপল আর’ সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় তার অভিষেক হচ্ছে। তাই আলিয়ার পারিশ্রমিক নিয়েও কোনো দ্বিমত করেননি নির্মাতারা।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে ডিভিভি নায়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com