1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

শরীর নিয়ে ঝুঁকি নিতে রাজি নন রাকুল

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। দক্ষিণী সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। তবে এখন বলিউডেও নিয়মিত অভিনয় করছেন।

খাবার, ফিটনেস ও সিনেমা— তিনটি বিষয় এই অভিনেত্রীর অনেক প্রিয়। যদিও ফিটনেসকেই বেশি গুরুত্ব দেন তিনি। আর এ বিষয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন। কোনো সিনেমার জন্য ওজন বাড়ানোর প্রয়োজন হলে হাসি মুখেই তা ফিরিয়ে দেন এই অভিনেত্রী।

রাকুল প্রীত সিং বলেন, শারীরিকভাবে পরিবর্তনের বিষয়টি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার ক্ষেত্রে দে দে প্যায়ার দে সিনেমায় চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে ৪৫ দিনে ৮-১০ কেজি ওজন কমিয়েছিলাম। ওজন কমাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে যদি ২০ কেজি ওজন বাড়াতে বলা হয় তাহলে তা করব না। ফিটনেস ও স্বাস্থ্যের ক্ষতি করে এমন কিছুই করতে রাজি নই।

এ অভিনেত্রী আরো বলেন, ফিটনেস এমন একটি বিষয় যা খুব কম সময়ে অথবা শর্টকাটে পাওয়া সম্ভব নয়। এটি নির্ভর করে একজন কী খাচ্ছে, কী চিন্তা করছে এবং কীভাবে জীবনযাপন করছে তার ওপর। এর সবকিছুর প্রতিফলন হয় ত্বকে। আমি যদি শরীর থেকে পরিমাণ মতো ঘাম, মাংস থেকে টক্সিন না ঝরাই তাহলে আমার কোষ ও শরীর ঠিক মতো কাজ করবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com