1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

কুকুরের জন্য গহনা-পোশাক নিলামে তুললেন স্বস্তিকা

  • আপডেট টাইম :: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্বভাবে ঠোঁটকাটা, তাই কোনো কথাই মুখে আটকায় না তার। আবার সাহসী রূপে পর্দায় হাজির হয়েও বহুবার আলোচনায় উঠে এসেছেন।

এবার নিজের ব্যবহৃত গহনা ও পোশাক নিলামে তুললেন স্বস্তিকা মুখার্জি। এসব বিক্রি করে যে অর্থ আসবে দান করবেন কুকুরদের নিয়ে কাজ করা এনজিও-তে। আজ (১ ডিসেম্বর) থেকে নিলামের কার্যক্রম নিজ ইনস্টাগ্রামে শুরু করেছেন এই অভিনেত্রী।

আজ দুই জোড়া কানের দুল নিলামে তুলেছেন স্বস্তিকা। আর জানিয়েছেন, এই কানের দুল তার প্রয়াত বাবা থেকে উপহার দিয়েছিলেন। এক জোড়া দুলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭০০ রুপি, অন্য জোড়ার দাম ১৫০০ রুপি। যদি কেউ এই দুল কিনতে চান তবে নির্ধারিত মুঠোফোন নাম্বারে যোগযোগ করুন। আনন্দের ব্যাপার হলো—১৭০০ রুপি মূল্যের দুলটি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

এছাড়াও নিজের ব্যবহৃত পোশাক নিলামে উঠাবেন স্বস্তিকা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ডিসেম্বর মানেই প্রি-নিউ ইয়ারের টুনিলাইটের সঙ্গে আমার জন্মদিনের মাস। বয়স বাড়ার সুবিধা হলো অনেক কিছু ছেড়ে দেওয়া যায় খুব সহজে, ভালোবেসে। ভালোবেসে আর একটা জিনিস করা যায় তা হলো—আবদার। এ বছর জন্মদিনে আমার আবদার তোমাদের কাছে। এমন কিছু আউটফিট যেগুলো আমি সিনেমায়, শুটে পরেছি যা আমার খুব প্রিয়। তোমরা যদি সেই আউটফিট কিনতে চাও, তাহলে ওই অর্থ আমার খুব প্রিয় কিছু ‘ভৌ ভৌ’-এর শীতের জামা হবে, ট্রিটমেন্ট হবে। আস্তে আস্তে বিস্তারিত জানাব।’

স্বস্তিকার পরবর্তী সিনেমা ‘বিজয়ার পরে’। সিনেমাটির গল্প এগিয়েছে মমতা শংকর ও দীপঙ্কর দে প্রবীণ দম্পতিকে কেন্দ্র করে। তাদের মেয়ে মৃণ্ময়ীর চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। আর তার স্বামীর চরিত্রে দেখা যাবে মীর আফসার আলীকে। এটি পরিচালনা করছেন অভিজিৎ শ্রী দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com