1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

এক বছরের জন্য চুক্তিতে নায়িকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র ভালোবেসে ২০১৭ সালে রুপালি ভুবনে নাম লেখান হুমায়রা ফারিন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি মুক্তির পর আড়ালে চলে যান এই অভিনেত্রী।

কিছুদিন আগে আবার সরব হয়েছেন ফারিন। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘সিক্রেট বিউটি’র সঙ্গে। প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হলেন এই নায়িকা।

এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘কোনো ব্র্যান্ডের শুভেচ্ছাদূত প্রথম হলাম। এক বছর এ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবো।’

ফারিন স্টেট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। সাভারের মেয়ে ফারিন এর আগে র্যাম্পে মডেল হিসেবে কাজ করেছেন। সম্প্রতি দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফারিন। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করছেন তিনি।  সর্বশেষ অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। খুব দ্রুতই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বলে জানান ফারিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com