1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

প্রথমবার মিউজিক ভিডিওতে চমক’র চুমু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: নাম চমক তারা, তাই এই নামের মানুষটির কাজেও নিয়মিত চমক থাকে। এবারও দর্শকদের চমক দেখাতে ভুুল করেন নি গ্লামার গার্ল চমকতারা। এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে চুম্বন দৃশ্যে অংশ নিয়ে দর্শকদের চমকে দিয়েছেন হালের এই হট নায়িকা।

বলা যায় চরিত্রের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে অনেকটাই সাহসী এবং বেপরোয়া তিনি! মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে চমক দেখানোর পর এবার নিজস্ব ইউটিউব চ্যানেলে চমক দেখাতে শুরু করেছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী চমক তারা। ধারাবাহিকভাবে একের পর এক মিউজিক ভিডিও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন তিনি। আর সেই গানে নিজেই পারফর্ম করছেন। এর আগের গানগুলোতেও বেশ খোলামেলারূপে হাজির হতে দেখা গেছে তাকে।

আর এবার হাজির হয়েছেন ‘প্রিয় আমার’ শিরোনামে মিউজিক ভিডিও নিয়ে। এই মিউজিক ভিডিওতে প্রথম বারের মতো চমকতারার সাথে কাজ করেছেন নবাগত মডেল ফাহিম। মিউজিক ভিডিওটি গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল চমক তারা’য়। এ মিউজিক ভিডিওটিও যথারীতি পরিচালনা করেছেন প্রিন্স খান। গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নাজনীন নাজু।

নতুন এই মিউজিক ভিডিও প্রসঙ্গে চমক তারা জানান, কক্সবাজারের মনোরম লোকেশনে গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানটিতে বেশ রোমান্টিক মুডেই দর্শক আমায় দেখতে পাবেন। এদিকে নতুন বছরে আরও একটি নতুন গান নিয়ে হাজির হবেন বলে জানান চমক। ‘উষ্ণতা’ নামের একটি গান আসবে নতুন বছরে। যে গানটি নিয়ে ভীষণ আশাবাদী তিনি।

ভিডিও লিংকটি নিচে দেয়া হলো- https://youtu.be/_-bJIekCs9k

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com