1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ভক্তের জীবন নষ্টের অভিযোগ, ক্ষমা চাইলেন কৃতি!

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। তার বিরুদ্ধে জীবন নষ্ট করার অভিযোগ তুলেছেন এক ভক্ত। এই অভিনেত্রীর কারণেই নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত অপমানিত হতে হচ্ছে তাকে। তার জীবন নাকি ধ্বংসও করে দিয়েছেন কৃতি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে কৃতিকে ট্যাগ করে এই ভক্ত লিখেছেন, ‘ছোটবেলায় স্কুলে আমার কোনো অসুবিধে হয়নি। আমার পদবী নিয়ে যে বা যারা হাসাহাসি করেছে আমি কখনো রাগ হইনি। কিন্তু যে মুহূর্তে কৃতির পরমসুন্দরী গান মুক্তি পেয়েছে আমার জীবন তছনছ হয়ে গেছে। প্রায় হাজার বার এই গানের জন্য আমাকে নিয়ে হাসাহাসি করা হয়েছে। কেন এমনটা করলে কৃতি, কেন আমার জীবন এভাবে নষ্ট করলে?’

ভক্তের এই অভিযোগ শুনে দুঃখ প্রকাশ করেছেন কৃতি। হাসির ইমোজিসহ টুইটে লিখেছেন, ‘ওপস! সরি!’ তবে সবকিছুর পর নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে, মজার ছলেই কৃতির বিরুদ্ধে অভিযোগটি করেছেন সেই ভক্ত। আবার কৃতিও বিষয়টি খুব ভালোভাবেই সামলেছেন।

‘পরমসুন্দরী’ কৃতির সর্বশেষ মুক্তি পাওয়া ‘মিমি’ সিনেমার গান। দর্শক-শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় হয় এটি। গানটির কম্পোজার প্রখ্যাত সুরকার এ আর রহমান।

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কৃতি স্যান। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সম্প্রতি প্রভাস, সাইফ আলী খান অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া ‘ভেড়িয়া’, ‘বচ্চন পাণ্ডে’, ‘গণপথ’, ‘শেহজাদা’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com