1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

অস্ত্রোপচার করাতে হচ্ছে প্রিয়াঙ্কার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (৩ ডিসেম্বর) দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার তার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

জানা গেছে, শুক্রবার প্রিয়াঙ্কার শুটিং সেটে হঠাৎ একটি মোটর বাইক ঢুকে পড়ে। এই বাইকের চালক মাতাল অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি প্রিয়াঙ্কা ও তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে ধাক্কা দেয়। এরপর সঙ্গে সঙ্গেই এই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স রে করার পর জানা যায় এই অভিনেত্রীর ডান পায়ের টিবিয়ার হাড় ভেঙেছে। আজই (শনিবার) তার ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সাসন সার্জারি করা হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিয়াঙ্কার হাড় ঠিক করতে তার পায়ে প্লেট বসানো হবে। পরবর্তী সময়ে হাড় জোড়া লাগেলেও প্লেট সরানো হবে না।

অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে ছেলেকে নিয়ে আলাদা থাকেন প্রিয়াঙ্কা। সঙ্গে বৃদ্ধ মা-বাবা। জানা গেছে, অস্ত্রোপচার শেষে প্রায় দেড় মাস প্রিয়াঙ্কাকে বিশ্রামে থাকবে হবে। তাই খুব শিগগির সেটে ফেরা হচ্ছে না তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com