1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

পূজার সংসারে ভাঙনের সুর

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা ২০১৭ সালে ভালোবেসে সংসার বাঁধেন মডেল অর্ণব অন্তুর সঙ্গে। দীর্ঘ চার বছরের সংসারে ভাঙনের সুর বাজছে। অন্তু সংসার ভাঙার ঘোষণা দিলেও পূজা বলছেন- তারা এখনও স্বামী-স্ত্রী।

গতকাল ৩ ডিসেম্বর মধ্য রাতে ফেসবুকে এই বিচ্ছেদের ঘোষণা দেন অন্তু। তবে বিয়ের তিন বছরের মাথায়ই তাদের সর্ম্পক ভালো যাচ্ছিলো না বলে জানা যায়।

এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমাদের প্রেমের সংসার। আগামী বছর ভালোবাসার এই সংসার জীবন পাঁচে পড়তে যাচ্ছে। তবে হঠাৎ করে অন্তুর এমন স্ট্যাটাস দেখে আমি বিব্রত হয়েছি। কী কারণে এমন স্ট্যাটাস দিয়েছে আমি জানি না। আমরা এখনও স্বামী-স্ত্রী। আলাদা হওয়ার প্রশ্নই আসে না। নিয়ম অনুযায়ী এখন পর্যন্ত এমন কিছু হয়নি। আমি কখনও আলাদা হতে চাই না।’

অন্তু তার ফেসবুকে লিখেছেন: ‘মহানের কাছে সুস্থ ও সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’ এ ঘোষণার পরপরই মুঠোফোন বন্ধ করে রেখেছেন অন্তু।

‘অবুঝ পাখি’ গানের সুবাদে অন্তর সঙ্গে সম্পর্ক তৈরি হয় পূজার। বেলাল খানের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন পূজা আর মডেল হিসেবে কাজ করেছিলেন অর্ণব অন্তু। মূলত সেখান থেকেই দু’জনের পরিচয়, বন্ধুত্ব এবং ভালোবাসার সূত্রপাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com