1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

ক্যাটরিনা-ভিকির কোর্ট ম্যারেজ সম্পন্ন!

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, কোর্ট ম্যারেজ সম্পন্ন করেছেন এই জুটি।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে ক্যাটরিনার বাড়ির সামনে দেখা যায় ভিকিকে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের রেজিস্ট্রি সারতেই ‘টাইগার-থ্রি’ অভিনেত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন এই অভিনেতা। গাড়ি থেকে নেমে সেখানে উপস্থিত ফটোসংবাদিকদের দিকে তাকিয়ে সৌজন্য বিনিময়ও করেন ভিকি।

যদিও কোর্ট ম্যারেজের গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র। তিনি জানান, রেজিস্ট্রি নয়, বিয়েতে কোন পোশাক পরবেন সেই বিষয়ে আলোচনা করতেন মাঝরাতে হবু স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন ভিকি।

এদিকে আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে ভিকি-ক্যাটরিনা বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন গুঞ্জন শোনা যাচ্ছে। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে তাদের বিয়ে হবে। ইতোমধ্যে বিয়ের সকল আয়োজন শুরু হয়েছে। অতিথিদেরকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com