1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

রাজ-শুভশ্রীর চুম্বন দৃশ্য ভাইরাল (ভিডিও)

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ব্যাকগ্রাউন্টে বাজছে ‘লাভ আজ কাল’ সিনেমার ‘সায়েদ’ গানটি। এ গানের তালে নাচছেন টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রীর পরনে ডেনিম শর্টস, আর সবুজ রঙের সোয়েট টি-শার্ট, রাজের পরনে ঘন নীল রঙের ফ্লুল স্লিভস শার্ট আর ব্লু ডেনিম।

পরস্পরকে জড়িয়ে ধরে নাচছেন এই যুগল। নাচের মধ্যেই কখনো শুভশ্রী রাজের ঠোঁটে চুমু খান, আবার কখনো স্ত্রী শুভশ্রীর সঙ্গে লিপলকে মজেন ব্যারাকপুরের এই তারকা বিধায়ক। আর রোমান্টিক এই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী বারখা সেনগুপ্ত। ভিডিওটি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। যা এখন ভাইরাল।

অভিনেত্রী বারখার সঙ্গে রাজ-শুভশ্রীর দারুণ বন্ধুত্ব। সায়ন্তনী ঘোষের বিয়েতে যোগ দেওয়ার জন্যই আপাতত কলকাতায় বারখা। অভিনেত্রীর ভাঙা দাম্পত্য নিয়ে চর্চার শেষ নেই, তবে রাজ-শুভশ্রীর রোমান্স দেখে মুগ্ধ বারখা। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেছে বারখা। মূলত শনিবার (৪ ডিসেম্বর) বন্ধুদের নিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেন রাজ। আর সেখানেই এভাবে ক্যামেরাবন্দি হন রাজ-শুভশ্রী।

 

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী। ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন তারা। একই বছর ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত বছরের ১২ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন শুভশ্রী। এখন সংসার আর কাজ নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com