1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

পরকীয়ার অভিযোগ, মুখ খুললেন নায়িকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভালোবেসে ঘর বেঁধেছেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত ও পরিচালক তথাগত মুখার্জি। বেশকিছু দিন ধরে তাদের সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। বর্তমারে আলাদা থাকছেন তারা। কিন্তু বিয়েবিচ্ছেদ হয়েছে কিনা তা নিশ্চিত নয়।

এদিকে জোর গুঞ্জন উড়ছে, দেবলীনার সঙ্গে সংসার ভাঙার কারণ অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি। তথাগতর ‘ইউনিকর্ন’ সিনেমায় প্রাধান নারী চরিত্রে অভিনয় করেন তিনি। আর এ সিনেমার সেট থেকেই বিবৃতির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান তথাগত। শুধু তাই নয়, বিবৃতি-তথাগত লিভ ইন করছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছেন এই পরিচালক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিবৃতি চ্যাটার্জি।

বেশ কিছুদিন ধরে তথাগতর সঙ্গে বিবৃতির পরকীয়া সম্পর্কের খবরে সরব টলিপাড়া। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকার কারণ ব্যাখ্যা করে বিবৃতি বলেন—‘মাত্র ৩ দিন আগে কলকাতায় ফিরেছি। কাজের জন্য মুম্বাইয়ে ছিলাম। যদিও মুম্বাইয়ে বসেই বিভিন্ন ফোন এবং বার্তায় এই গুজবের কথা জেনছি।’

বিয়েবিচ্ছেদ ও তথাগতর সঙ্গে পরকীয়ার গুঞ্জন চাউর হওয়ার পর দেবলীনা কিংবা তথাগতর সঙ্গে দেখা বা কথা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে বিবৃতি বলেন—‘প্রত্যেকেই কাজে ব্যস্ত। কারো সঙ্গে আলাদা করে দেখা হয়নি, কথাও হয়নি এ সব নিয়ে। আর তথাগতদা-দেবলীনাদির আলাদা থাকার ব্যাপারে আমি কিছুই জানি না। তার চেয়েও বড় কথা, এটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমি কেন ওদের সঙ্গে কথা বলব? বিয়ের সময়তো আমার অনুমতি নিয়ে তারা বিয়ে করেননি তাই না! আর যখন আলাদা হচ্ছেন, তখনই বা কেন আমার সঙ্গে কথা বলবেন?’

‘ভটভটি’ সিনেমার শুটিং চলাকালে নায়ক ঋষভ বসুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিবৃতি। গত বছর এ সম্পর্ক ভেঙে গেছে তাদের। বিবৃতি বলেন, ‘গুজব রটানোর কাজটা ঠিক করে করতে পারে মানুষ। আমার সঙ্গে ঋষভের নাম জড়ালেও বরং ঠিক হতো।’

তথাগত-দেবলীনা একসঙ্গে থাকছেন না। কয়েক দিন আগে তা নিশ্চিত করে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তথাগত বলেন—‘আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি। এই মুহূর্তে মা-বাবাকে নিয়েই ব্যস্ত আছি। বিষয়টি নিয়ে তাদের গায়ে যাতে কোনো আচ না লাগে তার প্রাধান্য দিচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com