1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান মাহি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। দুদিন আগে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, অভিনয়শিল্পী ইমন ও মাহির কথোপকথনের একটি অডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়ে। তারপর নতুন করে আলোচনায় উঠে আসেন এই নায়িকা।

ওমরা পালনের জন্য বর্তমানে সৌদ আরবে অবস্থান করছেন মাহি। এদিকে অডিও ক্লিপকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। তোপের মুখে পড়েন মন্ত্রী। সর্বশেষ সোমবার (৬ ডিসেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন মাহি।

আজ (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সৌদি আরব থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। তাতে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। প্রধানমন্ত্রীকে অনেক কথা বলার আছে বলেও জানান এই অভিনেত্রী।

মাহিয়া মাহি লিখেন—‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া— আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা’র (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com