1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ

এক গানে ব্যয় দেড় কোটি টাকা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : অ্যাকশন-ড্রামা ঘরানার ‘পাক্কা কমার্শিয়াল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন গোপিচাঁদ ও রাশি খান্না। গত মার্চের প্রথম সপ্তাহে শুরু হয় মারুতি পরিচালিত এ সিনেমার শুটিং। সিনেমাটির একটি গানের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করছেন নির্মাতারা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক মারুতি ‘পাক্কা কমার্শিয়াল’ সিনেমার একটি গানের জন্য ১ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫৪ টাকা) বাজেটের কথা বলেছেন পরিচালককে। যাতে পারফর্ম করবেন গোপিচাঁদ ও রাশি খান্না। জমকালো সেট তৈরি হলেই গানটির দৃশ্যধারণের কাজ শুরু করবেন নির্মাতা।

এছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন—সত্যরাজ, অনুসুয়া ভরদ্বাজ, রাও রমেশ, কিরণ তালাসিলা, সপ্তঘিরি, সাই কৃষ্ণা, রমণা রেড্ডি প্রমুখ। সংগীত পরিচালনা করছেন করম চাওলা। এটি যৌথভাবে প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স ও জিএটু পিকচার্স। তেলেগু ভাষার এ সিনেমা আগামী বছরের ১৮ মার্চ মুক্তির কথা রয়েছে।

রাশি খান্নার হাতে আরো ৫টি সিনেমার কাজ রয়েছে। তেলেগু ভাষার ‘থ্যাঙ্ক ইউ’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন নাগা চৈতন্য। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন রবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com