1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

৬.২ ডিগ্রিতে কাঁপছে পঞ্চগড়

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের হিমালয়ের কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ের মানুষ শীতে কাঁপছে। বুধবার সকালে তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এখানে।

এদিকে তাপমাত্রা যতই কমছে, ততই বাড়ছে শীত। ছিন্নমূল ও দরিদ্র মানুষের বাড়ছে দুর্ভোগ। পর্যাপ্ত শীতবস্ত্র ছাড়া এ জেলায় শীত কাটানো সম্ভব নয়। তাই গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়লেও দরিদ্র মানুষের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।

এই তীব্র শীতে জেলার দুস্থ দুই লাখ মানুষের জন্য সরকার বরাদ্দ দিয়েছে মাত্র ২৮ হাজার শীতবস্ত্র। বিতরণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। চলছে স্বজন প্রীতিও।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বিগত কয়েকদিন ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা যেখানে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছিল। কিন্তু তা কমে আজকে একেবারে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে। তাপমাত্রা আরো কমতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com