1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চলচ্চিত্রে নয়া জুটি নিলয়-মুক্তা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : প্রথমবার সিনেমা নির্মাণ করতে চলেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা কৌশিক শংকর দাশ। সিনেমার নাম ‘পাঞ্চ’। জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার মধ্য দিয়ে সাত বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা নিলয় আলমগীর। তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন মেঘলা মুক্তা। ভারতীয় তেলেগু ভাষার ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন এই নায়িকা।

সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক কৌশিক শংকর দাশ বলেন, ‘আমি এতদিন চলচ্চিত্র বানাতে চাইনি। কারণ ছোট পর্দায় কাজ করে নিজেকে যথাযথ প্রস্তুত করতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে, চলচ্চিত্র বানানোর জন্য আমার উপযুক্ত সময় এসেছে। তাই বড় পর্দায় কাজ করতে নেমেছি। সবার সহযোগিতা ও আশির্বাদ পেলে ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করব।’

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে পৃথিবীজুড়ে জনপ্রিয় খেলা মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে এই সিনেমার গল্প লেখা হয়েছে। দেখা যাবে, অনিচ্ছা সত্ত্বেও জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন কবির এই খেলার সঙ্গে জড়িয়ে পড়ে, যেখানে পর্দার আড়ালে ঘটে নানা অবৈধ কাজ। এ বিষয় নিয়ে কবিরের স্ত্রী আশার সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। এই খেলা নিয়ন্ত্রণ করে শাহবাজ খান। দেশের অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী। যে কিনা কবিরের জীবনটা পুরোপুরি ওলট পালট করে দেয়।

কবিরের ছোটবেলার বন্ধু এবং শাহবাজ খানের ম্যানেজার শামিম তাকে একটা ভালো জীবনের স্বপ্ন দেখায়। কিন্তু এক পর্যায়ে শাহবাজ খানের অন্যায় আদেশ কবির মানতে রাজী না হলে শুরু হয় নানা ষড়যন্ত্র। সেখান থেকে কবির কীভাবে নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করে, এসব নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।

নতুন জুটি নিলয় আলমগীর ও মেঘলা মুক্তার নতুন সিনেমা ‘পাঞ্চ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে মোমিনুল হক এবং পরিচালক কৌশিক শংকর দাশ। বর্তমানে চলছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com