1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার

আদালতের দ্বারস্থ শাহরুখ পুত্র আরিয়ান

  • আপডেট টাইম :: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : মাদক মামলার ব্যাপারে আবারো আদালতের দ্বারস্থ হয়েছেন সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় প্রায় ২২ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন শাহরুখ পুত্র। তবে এজন্য তাকে এখনো বেশ কিছু শর্ত মানতে হয়। কিন্তু সেই শর্তে বদল চান আরিয়ান। এই আবেদন নিয়ে বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

আরিয়ানের মামলায় দায়িত্ব এখন দিল্লির এক বিশেষ তদন্তকারী দলের হাতে। শাহরুখ পুত্রের দাবি, প্রতি শুক্রবার এনসিবির কার্যালয়ে হাজিরা দেওয়ার সময় মুম্বাই পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতে হয় তাকে। এছাড়া মিডিয়াকর্মীদের ভিড় হয়। সবমিলিয়ে তাকে অনেক ভোগান্তি পোহাতে হয়। এই পরিস্থিতি থেকে রেহাই চেয়েছেন তিনি।

তবে এ বিষয়ে এখনো আদালত কোনো সিদ্ধান্ত জানাননি।

জামিনের পেলেও কথাবার্তা থেকে যাতায়াত আরিয়ানের সব কিছুই কড়াভাবে নিয়ন্ত্রিত হয়। মামলা থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত এই শর্ত মেনে চলতে হবে তাকে। এগুলো হলো—

১. অভিযুক্ত আরিয়ান খান নিম্ন আদালতের বিচারকদের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না।

২. মুম্বাই ছাড়ার ক্ষেত্রেও তদন্তকারী অফিসারের কাছে বিস্তারিত জানিয়ে অনুমতি নিতে হবে।
৩. পাসপোর্ট জমা রাখতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতের কাছে।
৪. সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগামাধ্যমে এই মামলা নিয়ে মুখ খোলা যাবে না।
৫. সহ-অভিযুক্তদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না।
৬. প্রতি শুক্রবার মুম্বাইয়ের এনসিবি’র দপ্তরে বেলা ১১টা থেকে ২টার মধ্যে হাজিরা দিতে হবে তাকে।
৭. যে মামলায় তিনি অভিযুক্ত সেই মামলার অনুরূপ আর কোনো কাজ করলে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com