1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

চমক নিয়ে আসছেন শাবনূর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পরবাসে থাকলেও প্রায়ই শোনা যায়, বাংলা সিনেমায় ফিরবেন তিনি। কিন্তু সেটা কবে, তা নিশ্চিত জানাতে পারছিলেন না কেউই।

কিছুদিন আগে হ্যাকিংয়ের শিকার হয় তার ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট। সেগুলো রিকভার করে আবারও অনলাইনে ফিরেছেন ভক্তদের কাছে।

সোমবার (১৩ ডিসেম্বর) নতুন এক ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী। শাবনূর ফেসবুকে তার পার্সোনাল ব্লগে জানিয়েছেন ইউটিউবে ফেরার কথা।

অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন। সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি।’

ভক্ত-দর্শকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন শাবনূর।

সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে। সিনেমা ছেড়ে দূরে থাকলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাই ভক্তদের কাছাকাছি থাকতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এ অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com