1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার

সাদামাটা আয়োজনে রণবীর ও আলিয়ার বিয়ে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত সপ্তাহে গাটছড়া বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর থেকেই সবার চোখ এখন রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের দিকে। কবে তারা মালা বদল করবে সেটাই দেখার অপেক্ষায় সবাই।

গুজব ছিল এ বছরের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়বেন এই বলি জুটি। কিন্তু পরে তারা তাদের পরিকল্পনা ২০২২ সাল পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন। আসছে জানুয়ারিতে হতে পারে তাদের বিয়ে।

তবে থাকবে না কোনো জাঁকজমক, সাদামাটা আয়োজনেই চার হাত এক হবে রণবীর-আলিয়ার।

গত বছর ‘রকস্টার’ অভিনেতা ‘রাজি’ অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এমনকি তিনি তাদের বিয়ের পরিকল্পনাও শেয়ার করেছিলেন। কিন্তু করোনা মহামারীর কারণে তাদের পরিকল্পনায় পরিবর্তন আসে বলে জানান।

রাজীব মাসান্দের সাথে এক সাক্ষাৎকারে রণবীর জানান, ‘করোনা না থাকলো হয়তো বিয়েটা এতোদিনে হয়ে যেত। আমি খুব শিগগিরই আমার জীবনের লক্ষ্যটি পূরণ করতে চাই। আমার গার্লফ্রেন্ড আলিয়া ভাট বহুগুণে গুন্বানিত একজন মানুষ। গিটার বাজানো থেকে শুরু করে চিত্রনাট্য লেখা সবই শিখেছে সে। তার কাছে নিজেকে অনেকটা পেছানো মানুষ মনে হয়।

আমি তেমন কিছুই শিখি নি। বই পড়ি, প্রতিদিন দুই থেকে তিনটি সিনেমা দেখি। পরিবারের সাথে সময় কাটাই। সম্পর্কের শুরুর দিকে পারিবারিক সমস্যায় ও পড়েছিলাম আমরা। এখন সব কাটিয়ে উঠেছি।’

রণবীর জানান, আলিয়ার বাবা মহেশ ভাট বেশি দূর ভ্রমণ করতে পারবেন না। তার সুবিধার জন্য মুম্বাইতেই গাটছাড়া বাধবেন এ জুটি। বিয়ের ভেন্যু হিসেবে তাজ ল্যান্ড এন্ডসকে প্রাধান্য দিচ্ছেন হবু দম্পতি।

বলিউড লাইফের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ভিক্যাটের মতো ওয়েডিং ডেসটিনেশন থাকবে না এ জুটির। মুম্বাইতেই বিয়ের দিনটি উদযাপন করার পরিকল্পনা করছে তাদের পরিবার।

বিয়ে একটি অন্তরঙ্গ ব্যাপার। তাই সেখানে পরিবারের সদস্য এবং বন্ধুদের আমন্ত্রণ জানাবেন রণবীর ও আলিয়া। তবে আয়োজন হবে সাদামাটা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com