1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাস করা উকিল নুসরাত ফারিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : কথা বলে মুগ্ধতা ছড়াতে জানেন। অভিনয়ে দেখিয়েছেন সাফল্য। নাচেও তার পারদর্শিতার প্রমাণ মিলেছে বহুবার। একজন গায়িকা হিসেবেও আলোচনার জন্ম দিয়েছেন।

অনেক গুণের তারকা নুসরাত ফারিয়া এবার আইন পাস করেছেন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস পেয়েছেন তিনি।

আজ এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন নুসরাত ফারিয়া।

খবরটি জানাতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, ‘অবশেষে চার বছরের আইন শিক্ষা শেষ হলো। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আমি স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমার শিক্ষককেও ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা সহজ হয়েছে।’

‘আইন পাস করাটা শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি’- যোগ করেন নুসরাত ফারিয়া।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে শুটিং শেষ করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com