1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

নোরা ফাতেহির সঙ্গে গুরুর প্রেমের গুঞ্জন

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শকপ্রিয়তা পেয়েছেন নোরা ফাতেহি। গুঞ্জন উঠেছে, পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার সঙ্গে প্রেম করছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার সঙ্গে ‘হাই রেটেড গাবরু’ গানখ্যাত এই গায়কের একটি ছবি ভাইরাল হয়। জানা গেছে, এটি ভারতের পর্যটন নগরী গোয়ায় তোলা। এরপর নিজের স্যোশাল মিডিয়ায় নোরার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন গুরু। ক্যাপশনে লিখেছেন, ‘আমার মৎস রানি।’ তারপর থেকেই তাদের নিয়ে কানাঘুষা শুরু হয়।

যদিও শোনা যাচ্ছে, গুরুর সঙ্গে নোরার অনেক ভালো বন্ধুত্ব। তবে প্রেমের সম্পর্কে জড়াননি তারা। এই গায়কের সঙ্গে নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করছেন নোরা ফাতেহি। সেটির দৃশ্যগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

এর আগে অঙ্গদ বেদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নোরা। পরবর্তী সময়ে তাদের ব্রেকআপ হয় এবং অভিনেত্রী নেহা ধুপিয়াকে বিয়ে করেন অঙ্গদ। কয়েক মাস আগে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও সেটি গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এদিকে প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি নোরা ও গুরু রান্ধওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com