1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নির্মাতার বাহুডোরে মেহজাবীন!

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে তার প্রেম ও বিয়ের গুঞ্জন অনেকদিন থেকেই উড়ছিল। এই জল্পনা আরো একটু উস্কে দিলেন রাজিব।

শনিবার (১৮ ডিসেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মেহজাবীনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। এতে দেখা যায়, সমুদ্রের পাড়ে কোনো একটি ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে মেহজাবীনকে বাহুডোরে জড়িয়ে রেখেছেন এই নির্মাতা। তার বুকে মাথা রেখেছেন মেহজাবীন। ছবির ক্যাপশনে রাজিব লিখেছেন, ‘ভালোই লাগে।’

যদিও এর আগে তাদের নিয়ে শোবিজ অঙ্গনে কানাঘুষা হয়েছে। একসঙ্গে বিদেশেও ঘুরতে গেছেন তারা। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি এই কথিত প্রেমিক জুটি।

আলোচিত নির্মাতা আদনান আল রাজীব। বিজ্ঞাপন-নাটক নির্মাণ করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই নির্মাতার সঙ্গে বেশ কিছু কাজ করেছেন লাক্স তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ২০১৪ সালে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন এই জুটি। তারপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ সাত বছর পর সম্প্রতি ফের এক বিজ্ঞাপনে কাজ করেছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com