1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

৩ বছর পর আবারও টিভি ক্যামেরায় নিশা

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : পারিবারিক কারণে দীর্ঘ তিন বছর টিভি ক্যামেরা থেকে দূরে থাকলেও সম্প্রতি আবারও ক্যামেরার সামনে ফিরে এসেছেন মডেল ও অভিনেত্রী নিশা মাহমুদা। ফিরে আসার পরপরই তার হাতে চলে এসেছে পাঁচটি নাটক। এসব নাটকের সবগুলো গৎবাধা ধারার নয়। নিশা বলেন, ‘গৎবাধা চরিত্রে কাজ করে মজা পাওয়া যায় না। এখন থেকে আমি শিল্পশোভন ব্যতিক্রমী ধারার চরিত্রগুলোতেও কাজ করব।’ তার হাতে থাকা নাটকগুলোর মধ্যে রয়েছে প্লে গার্ল, ইগো ভার্সেস লাভ, আরটিভি ক্রাইম ফিকশন – সময়ের গল্প, জিরো এবং আনসিন স্টোরি। এসব নাটকে তিনি অবসরহীন শিডিউলে কাজ করছেন বলা যায়। তার কাছে অভিনয় নিয়ে হঠাৎ সিরিয়াস হয়ে ওঠার কারণ জানতে চাইলে হাসতে হাসতে নিশা বলেন, ‘তেমন কিছু না। নরমালি আমি তো কাউকে বলিনা আমাকে কাজ দেন, আমার লজ্জা লাগে।

কেউ কাজের জন্য নক দিলে কাজ করি। এবার ব্যাক করার পর লাকিলি এই মাসেই এত্তগুলা অফার আসলো, তাই করা।’ তিনি বলেছেন এখন থেকে তিনি নিয়মিতই কাজ করবেন। নিশা অভিনীত এই পাঁচটি নাটকের মধ্যে আনসিন স্টোরি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। কারণ উল্লেখ করে বলেন, ‘এই নাটকটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। যে জীবন আমি আগে দেখিনি, সেই জীবন থেকে নেওয়া দারিদ্র্যপীড়িত সংসারের একজন গর্ভবতী নারী হয়ে বাস্তবতার মোকাবেলা করা একটি চরিত্র।

এমন একটি জটিল চরিত্রের জন্য পরিচালক আমার ওপর ভরসা করেছেন, এটাও অভিনেত্রী হিসেবে আমার একটা প্রাপ্তি। এজন্য নাটকটি আমার জন্য স্পেশালও।’ এই নাটকটি পরিচালনা করছেন রূপক বিন রউফ। নিশাকে নিয়ে এই পরিচালক প্লে গার্ল নাটকটিও নির্মাণ করছেন। আনসিন স্টোরি নাটকে নিশার বিপরীতে নায়ক রয়েছেন রাশেদ মামুন অপু। পরিচালক রূপক বিন রউফের অপর নাটক প্লে গার্ল নিয়ে গণমাধ্যমকে নিশা বলেছেন, প্রেমিকার মন জয় করতে কত কিনা করতে হয় প্রেমিককে। রোদ, বৃষ্টি, ঝড় – যে পরিস্থিতিই হোক না কেন ভালোবাসার মানুষের ডাকে সবসময় সাড়া দিতে হয় শত কষ্টের মাঝেও। এভাবে এগিয়ে যাচ্ছে তার প্রতিটি নাটক। তার অভিনীত এ পর্যন্ত ২০টি নাটক ক্যামেরাবন্দী হয়েছে।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com