1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাক নিয়ে কটাক্ষের শিকার মালাইকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : চল্লিশ পেরোলেই চুলে পাক ধরে, কপালে পড়ে ভাঁজ। সেই সঙ্গে হয় চালশে। এসব কথা কারো অজানা নয়। কিন্তু বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা প্রচলিত এ হিসাব মিথ্যা প্রমাণ করেছেন!

মালাইকার বয়স ৪৬ বছর হলেও এখনো সতেজ। তাইতো এখনো সাহসী রূপেই দেখা যায় এই অভিনেত্রীকে। এদিকে ‘মিস ডিভা ২০২০’ অনুষ্ঠানে হাজির হয়ে তারই ঝলক দেখালেন তিনি। কিন্তু জাঁকজমক এ অনুষ্ঠানে সাহসী পোশাকে হাজির হয়ে কটাক্ষের শিকার হবেন তা আর কে জানত!

এদিন হলুদ রঙের গাউন পরে অনুষ্ঠানের রেড কার্পেটে হাজির হয়েছিলেন মালাইকা। গাউনটি ওয়ান শোল্ডার। নিচে প্রায় উরু পর্যন্ত কাটা। কিন্তু মালাইকা তাতে এতটুকু বিভ্রত ছিলেন না। বরং স্বাভাবিকভাবেই ক্যামেরার সামনে পোজ দেন তিনি। সেই ছবি ছড়িয়ে পড়ে অন্তর্জালে। তারপর থেকে শুরু হয়েছে সমালোচনা। অনেকে তাকে ‘লজ্জাহীন’ বলে কটাক্ষ করছেন। কেউ বলছেন, ‘পোশাক পরে শরীর ঢাকতে চান না মালাইকা’। আবার কেউ মন্তব্য করছেন—‘লাজলজ্জা কি একেবারেই বিসর্জন দিয়েছেন?’ এমনকী ‘বুড়ি’ বলেও কটাক্ষ করছেন নেটিজেনরা।

এবারই প্রথম নয়, এর আগেও ফটোশুটের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর অনেকে মালাইকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com