1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম : ফখরুল

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘তারপরও আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বলে নির্বাচনে অংশগ্রহণ করছি।’

বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য ছাত্রদল সংগ্রাম করবে বলে অঙ্গীকার করেছে। ছাত্রদলের নেতা-কর্মীরা দেশে জনতার ঐক্য গড়ে তুলবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। জনগণ যে রায় দেয় সে রায় এখান প্রতিফলিত হয় না। তারপরেও আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বলে নির্বাচনে অংশগ্রহণ করি।’

তিনি বলেন, ‘ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে না, তাই আমরা বিশ্বাস করি, এ নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম। এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com