1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মঞ্চে উঠেই সব গুলিয়ে ফেলেন অনন্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : গত বছর স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউড পা রাখেন অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। আর প্রথম সিনেমাতেই বাজিমাত।

কয়েকদিন আগে অনুষ্ঠিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চাংকি কন্যা। কিন্তু মঞ্চে পুরস্কার নেয়ার পর কী বক্তব্য দেবেন তা নাকি গুলিয়ে ফেলেন এই অভিনেত্রী।

মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, পুরস্কার পাওয়ার পর কী বলব তা পাঁচ বছর বয়স থেকেই পানির বোতল নিয়ে প্র্যাকটিস করেছি। অনেকবার প্র্যাকটিস করেছি, কিন্তু যখন মঞ্চে উঠলাম সব ভুলে গেছি। ফিল্মফেয়ার পুরস্কারটি আমার জন্য অনেক বড় পাওয়া। আমার মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাবাও থাকলে অনেক খুশি হতাম। যদিও বাড়িতে যাওয়ার পরই ট্রফি তার হাতে তুলে দেই। তিনি সেটি বসার ঘরে রাখতে বলেন, যেন সবাই দেখতে পায়।

অনন্যা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা পতি, পত্নী অউর ওহ। এতে আরো অভিনয় করেন ভূমি পেডনেকার ও কার্তিক আরিয়ান। বর্তমানে অর্জুন রেড্ডি সিনেমাখ্যাত অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে ফাইটার সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী। বলিউডে এটি বিজয়ের প্রথম সিনেমা।

এছাড়া খালি পিলি সিনেমায় অভিনয় করছেন অনন্যা। এই সিনেমায় ইশান কাট্টারের বিপরীতে অভিনয় করছেন তিনি। পাশাপাশি সকুন বাত্রার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। এতে অনন্যা ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুবের্দী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com