1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাইডেনের প্রথম নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এক মাসের মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, উত্তর কোরিয়ার ছয় নাগরিক, রাশিয়ার এক নাগরিক এবং রাশিয়ার একটি প্রতিষ্ঠান। এই রুশ প্রতিষ্ঠানটি পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচির জন্য চীন ও রাশিয়া থেকে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অগ্রগতি ও অস্ত্র প্রযুক্তির বিস্তার রোধ করা এ পদক্ষেপের উদ্দেশ্য।

যে ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচ জনকে কালো তালিকাভুক্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাব রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এটি করতে গেলে নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া বিষয়ক নিষেধাজ্ঞা কমিটির ১৫ সদস্যের সম্মতি লাগবে।

২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বাইডেন প্রশাসন উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে সংলাপে বসাতে চাইলেও সফল হয়নি।

তবে এরপরও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, উত্তর কোরিয়াকে রাজী করাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘আমরা সাম্প্রতিক দিনগুলিতে যা দেখেছি …আমরা যদি অগ্রগতি চাই তবে আমাদের সেই সংলাপে সম্পৃক্ত থাকতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com