1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যেরউর্ধ্বগতি ও অসাধু ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙ্গে দাও

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ঢাকা : গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে বুধবার সকাল ১০:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন ও সংবিধান ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান বলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ কর। অসাধু ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙ্গে দাও।”

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “রাজপথে আন্দোলনরত সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করো।”

সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম বলেন, “নির্বাহী বিভাগ থেকে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন করো।”

সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (ঝউচ) এর আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, “২০২০—২১ অর্থবছরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬.৮৮ শতাংশ। নিম্ন আয়ের সাধারণ মানুষ সাধারণ মানুষকে মারার আরেক নাম দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।”

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা কমরেড বিধান দাস সহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com