1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

যশোরে ছেলের হাতে বাবা-মা খুন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

যশোর : যশোরের চৌগাছা উপজেলায় বাবা-মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার রামকৃষপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা বাবা-মায়ের হত্যাকারী মিলনকে আটক করেছে পুলিশে দিয়েছে।

নিহতরা হলেন মহিরুদ্দিন (৬৫) ও আয়না বেগম (৫৫)। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে বাবা-মায়ের সঙ্গে তর্কাতর্কি হয় মিলনের। এর একপর্যায়ে মিলন তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা মহিরুদ্দিন ও আয়না বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় মিলনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

কি কারণে মিলন তার বাবা-মাকে হত্যা করেছে তা জানাতে পারেননি প্রতিবেশিরা। টাকা না দেয়ার মিলন তার পিতামাতাকে খুন করতে পারে বলে প্রতিবেশিদের ধারণা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিলনকে আসামি করে মামলা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com