1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বিনামূল্যে মিলছে বাড়ি!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

এক্সক্লুসিভ ডেস্ক : বিনামূল্যে বাড়ি মিলছে যুক্তরাষ্ট্র! তবে কর্তৃপক্ষের শর্ত, ক্যানসাস অঙ্গরাজ্যে লিঙ্কনে বড় ও ঐতিহাসিক একটি বাড়িকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ‘অবশ্যই পরিবর্তন’ করে সেখানে বসবাস করতে হবে।

আনুমানিক ১৯১০ সালে বাড়িটি নির্মিত। ২০২৩ বর্গফুটের সুন্দর ডাচ ঔপনিবেশিক বাড়িটি রাস্তার ধারে অনেক ভালো অবস্থায় রয়েছে।

বাড়িটির প্রথম তলায় ফায়ারপ্লেস, পার্লার, ডাইনিং রুম, রান্নাঘর এবং বাথরুমসহ একটি বড় বসার ঘর রয়েছে।

অর্ধ-গোলাকার জানালাসহ একটি কাঠের সিঁড়ি দ্বিতীয় তলায় ৩টি বড় বেডরুম এবং একটি বাথরুম রয়েছে।

পুরো বাড়িটির কাঠের মেঝেতে যথেষ্ট কাঠের কাজ রয়েছে। সমস্ত ওক ও পাইন ট্রিম এখনো আসল অবস্থায় রয়েছে, যা দেখে অনেকেই অভিভূত হতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com