1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

শেরপুরে নিহত পুলিশ সদস্যেদের স্মরণে আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২০

শেরপুর : “কর্তব্যের তরে করে গেলে যারা আত্মবলিদান, প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান” শ্লোগানে সারাদেশে কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যেদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। রবিবার (১ মার্চ) দুপুরে পুলিশ লাইন্স পুলিশ ট্রেনিং একাডেমিতে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়।
শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে নিহত ও মৃত পুলিশ পরিবারের সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সময়ে নিহত পুলিশ সদস্যদের স্বজন ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com