1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

কলাপাড়ায় সাংবাদিক মনিরের উপর সন্ত্রাসী হামলা, নিন্দা ও প্রতিবাদের ঝড়

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জিটিভির কলাপাড়া প্রতিনিধি, মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য মো: মনিরুল ইসলামের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। প্রকাশিত সংবাদের জের ধরে কুয়াকাটার আলোচিত পর্যটক নির্যাতন ও গৃহকর্মী নির্যাতনসহ একাধিক মামলার প্রধান আসামী সোহাগ আকনসহ তার সাঙ্গ-পাঙ্গরা এ হামলার চালায়। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সংবাদ সংগ্রহকালে উপজেলার মহিপুরের আমতলায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায় তার মোবাইল এবং ভিডিও ক্যামেরা। আহত করা হয় তার পুত্র শিহাব হাওলাদারকে। স্থানীয়রা মনিরুল ইসলাম উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সাংবাদিক মনিরুল ইসলামের পুত্র শিহাব হাওলাদার জানান, শনিবার সন্ধ্যার পর বাবা নিউজ করার জন্য আমাকে নিয়ে আমতলা এলাকায় গেলে স্থানীয় সোহগ আকন, রেজাউল আকন ও তামিম আকনসহ বেশ কয়েকজন সন্ত্রাসীরা বাবাকে ও আমাকে মারধর শুরু করে। এসময় বাবার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা বাবাকে বাঁচাতে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সোহগ আকনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান জানান, সাংবাদিক মনিরুল ইসলামের বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
মহিপুর থানার ওসি তদন্ত মাহবুবুল আলম জানান, অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com