1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

অবশেষে রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন। প্রতিবেশী দেশ বেলারুশের সীমান্তে বৈঠক করবেন উভয় পক্ষের প্রতিনিধিদল।

রোববার (২৭ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, আলোচনায় বসতে রাশিয়া যে পূর্বশর্ত দিয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে।

এর আগে রাশিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছিল, মস্কোর প্রতিনিধিরা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চায়। এজন্য তারা বেলারুশের গোমেল শহরে বৈঠকে বসতে আগ্রহী।

তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‌‘ইউক্রেন অবশ্যই রাশিয়ার সঙ্গে বৈঠক করতে আগ্রহী। তবে আমারা বেলারুশে প্রতিনিধি পাঠাবো না। কারণ, এই দেশটিকে ব্যবহার করে আমাদের দেশে হামলা চালানো হয়েছে। বেলারুশ বাদে আমরা অন্য যেকোনো স্থানে মস্কোর সঙ্গে কথা বলতে রাজি।’

ভলোদিমির জেলেনস্কি আলোচনায় বসার জন্য রাশিয়ার কাছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, তুরস্কের ইস্তানবুল, আজারবাইজানের রাজধানী বাকুতে আলোচনায় বসতে প্রস্তাব করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। গত চার দিনের যুদ্ধে ইউক্রেনে কয়েশ শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী পোল্যান্ডসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ২ লাখের বেশি মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com