1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন স্থবির হতে চলেছে : যুব জাগপা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনসাধারণের জীবনে স্থবিরতা নেমে এসেছে বলে অভিযোগ করেছে যুব জাগপা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রাজা ।

নেতৃদ্বয় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন স্থবির হতে চলেছে। এমন এক কঠিন সময়ে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও তারা ২১ বছরের উর্ধ্বে মদের অবাধ লাইসেন্স দিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে গোটা দেশজুড়ে মদের বারের সংখ্যা বেড়ে যাবে। মদের অবাধ লাইসেন্সের ফলে যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মদপানে উৎসাহিত হবে। অপরদিকে যুব সমাজকে মদ, মাদকতা ও বিকৃত কর্মকান্ডের জড়িয়ে পড়বে।

তারা বলেন, বর্তমান দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এদিকে সরকারের কোন দৃষ্টি নেই।

নেতৃদ্বয় আরও বলেন, দেশপ্রেমিক জনতা সরকারের এই অনৈতিক সিদ্ধান্ত কখনো মেনে নিবেনা। অবিলম্বে নিত্য পণ্যের দাম সরকারকে কমাতে হবে। মদের অবাধ লাইসেন্স প্রদানের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com