1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

করোনাভাইরাস আতঙ্কে দীপিকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনের হুয়ান প্রদেশে এর সূত্রপাত হলেও ধীরে ধীরে অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। নভেল করোনাভাইরাস অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্ক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে তার ফ্রান্সে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই পরিকল্পনা বাদ দিয়েছেন দীপিকা।

এই অভিনেত্রীর মুখপাত্র বলেন, ফ্রান্সে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে— এই খবর প্রকাশের পর দীপিকা তার ট্রিপ বাতিল করতে বাধ্য হয়েছেন।

দীপিকার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ছাপাক। এই সিনেমার গল্প তৈরি হয়েছে এসিড সন্ত্রাসের শিকার এক মেয়েকে কেন্দ্র করে। বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এই অভিনেত্রীর পরবর্তী সিনেমা ৮৩। কবির খান পরিচালিত সিনেমাটির গল্প তৈরি হয়েছে ১৯৮৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় ক্রিকেট দলের বিজয় নিয়ে। এতে সেই সময় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। আর তার স্ত্রী রোমি দেবের চরিত্রে পর্দায় হাজির হবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— তাহির রাজ বাসিন, অমৃতা পুরি, সাকিব সেলিম প্রমুখ। সিনেমাটি আগামী ১০ এপ্রিল ‍মুক্তি পাবে।

এছাড়া সকুন বাত্রার একটি সিনেমায় অভিনয় করবেন দীপিকা। পাশাপাশি হলিউডের দ্য ইন্টার্ন সিনেমার হিন্দি রিমেকে তাকে দেখা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com