1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

শামীম জামানের নাটকে রাইসা রিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০

বিনোদন প্রতিনিধি: সম্প্রতি নির্মিত হয়েছে খন্ড নাটক ‘বাবার উপহার’। তারেক স্বপন এর গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান। প্রধান সহকারী পরিচালক ছিলেন ওসমান অভি। চিত্রগ্রহণে ছিলেন কাউসার রাজিব খান। এতে অভিনয় করেছেন শামীম জামান, তারিক স্বপন, রাশেদ মামুন অপু, রাইসা রিয়া, পাপিয়া মন্ডল, তাহমিনা কৃতিকা। এ নাটকে প্রথমবার শামীম জামানের বিপরীতে অভিনয় করলেন রাইসা রিয়া।
নাটকের গল্পে দেখা যাবে, একজন সচেতন বাবা তার তিন ছেলে এবং এক মেয়ে। বাবা সব সময় চাইতো তার সন্তানরা হাসিমুখে এক সাথে থাকুক। এক পর্যায়ে বাবা বৃদ্ধ হওয়ার পর মারা যান, মারা যাওয়ার সময় বড় ছেলের হাতে একটা সুন্দর উপহার দিয়ে যান। সে উপহারের কথা বউ ছেলে ছাড়া কেউ জানতো না। বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন পর ছোট দুই ছেলে ভাবতো তার বাবা গুপ্ত কিছু ধন রেখে গেছেন যা বড় ভাই একাই ভোগ করে। তাদের বাবার একটা উপদেশ ছিল তারা যেন কখনো আলাদা না হয় এবং তাদের মধ্যে কখনো যেন ঝগড়া-বিবাদ না হয়। তাই বাবার কথামতো বড় ভাই ছোট ভাই এবং বোনদের সাথে সম্মানের সহিত বসবাস করত। এদিকে ছোট দুই ভাই তার বাবার গুপ্তধন নিজেদের করে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল বের করে। তারা সুযোগ নিয়ে থাকে বড় ভাই কখন বাড়ি থেকে বের হয় আর তখনই তারা সেই গুপ্তধন চুরির উদ্দেশ্যে রুমে ঢুকে এবং বিভিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। এভাবে গল্পটি এগিয়ে যায়। নাটকটি শীঘ্রই বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com