1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

‘জীবনের খুব কষ্টের দিনে মনোজ আমার বন্ধু হয়েছে’

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : ‘দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অসি’র অপারগতায়’- এই গানের কথার মতোই হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে, ভালোবাসা, উচ্ছলতা বা চাপা কোনো অভিমানে যার সঙ্গে কথা বলা যায় সে হলো বন্ধু। অনেকের জীবনেই তাদের বন্ধুদের ভূমিকা অনেক।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার জীবনে এমন একজন বন্ধু হচ্ছেন, ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। এ অভিনেতা সম্প্রতি নতুন গাড়ি কিনেন এবং এই খুশির বিষয়টি সবার আগে শেয়ার করেন প্রভার সঙ্গে। এ বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন প্রভা।
মনোজের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে প্রভা লিখেন, ‘দেড় বছর আগে এই ছবিটা তোলার নিয়ত করেছিলাম। শুকুর আলহামদুলিল্লাহ। গাড়িটায় বসে কয়বার আয়াতুল কুরসি পড়েছি নিজেও জানি না। তারপর চিৎকার দিয়ে ইয়েস ইয়েস ইউ ডিড ইট মনোজ।’

তিনি আরো লিখেন, ‘মনোজ আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু। জীবনের খুব কষ্টের দিনে মনোজ আমার বন্ধু হয়েছে। অনেক কষ্ট ভাগ করতাম, নিজের কষ্টের কথা বলতে বলতে কোনোদিন ওর কষ্টগুলোর কথা শুনতে চাই নাই। সেই অভিমানে কিন্তু আজকে সবার আগে আমাকে ওর গাড়িটা না দেখালেও পারতো অথবা আমাকে না চালাতে দিলেও পারতো। এই স্পেশাল ফিল দিয়ে আরো ঋণী করে দিল সে আমারে। আমাদের প্লান ছিল না আজ আমাদের দেখা হবে। জানতামও না এক শুটিং হাউজে আমাদের কাজ। আল্লাহ মিলায় দিলো, শুকুর আলহামদুলিল্লাহ।’

আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন। নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com