1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

এবার পরিচালকের সঙ্গে আনুশকার বিয়ের গুঞ্জন

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত চর্চা হয়।

প্রেমের গুঞ্জনে প্রায়ই খবরে আসেন আনুশকা। যদিও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। আবারো আলোচনায় এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, খুব শিগগির পরিচালক প্রকাশ কোবেলামুড়িকে বিয়ে করছেন আনুশকা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুশকা ও প্রকাশ কেউ-ই কোনো বক্তব্য দেননি।

কিংবদন্তি পরিচালক কে. রাঘবেন্দ্র রাওয়ের ছেলে প্রকাশ কোবেলামুড়ি। আনুশকা অভিনীত সাইজ জিরো সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। এর আগে লেখিকা কণিকা ডিলনকে বিয়ে করেছিলেন প্রকাশ। যদিও ২০১৭ সালে এই জুটির বিচ্ছেদ হয়।

এর আগে বাহুবলি সিনেমা মুক্তির পর সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে আনুশকার প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যায়। যদিও পরবর্তী সময়ে এই গুঞ্জন উড়িয়ে দেন তারা। এখানেই শেষ নয়, কয়েকদিন আগে গুঞ্জন ওঠে, ভারতীয় এক ক্রিকেটারকে বিয়ে করছেন এই অভিনেত্রী।

পরবর্তী সময়ে এর পরিপ্রেক্ষিতে আনুশকা শেঠি বলেন, আমার বিয়ে নিয়ে অনেক গুজব রটেছে। আমাকে অনেকবার বিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, আমি এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছি। তারপর একজন চিকিৎসকের সঙ্গে। এমনকি সিনেমার সহ-অভিনেতার সঙ্গেও আমার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এখন তারা বলছে, আমি ক্রিকেটারের সঙ্গে প্রেম করছি। এটি মিথ্যা। যদিও নায়িকাদের নিয়ে এ ধরনের গুঞ্জন খুবই স্বাভাবিক। আমার বিয়ের সিদ্ধান্ত মা-বাবার ওপর ছেড়ে দিয়েছে। খুব শিগগির তারা এসব গুঞ্জনের ইতি টানবেন।

আনুশকার পরবর্তী সিনেমা নিঃশব্দম। তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন— আর. মাধবন, অঞ্জলি, শুবারাজু, মার্কিন অভিনেতা মাইকেল ম্যাডসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com