1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা জানালেন রেশমি

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী রেশমি দেশাই। সিনেমার পাশাপাশি টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া বিভিন্ন রিয়েলিটি শোয়েও তাকে দেখা গেছে।

বিগ বস রিয়েলিটি শোয়ের এবারের আসরে প্রতিযোগী ছিলেন রেশমি। যদিও তৃতীয় রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে তার তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন রেশমি। তিনি বলেন, ১৩ বছর আগে যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি খুব ছোট ছিলাম এবং আমার ব্যাকগ্রাউন্ড নন-ফিল্মি ছিল। ইন্ডাস্ট্রির কাউকেই চিনতাম না। মনে আছে, আমাকে বলা হয়, কাস্টিং কাউচ ছাড়া কোনো কাজ পাবো না। তার নাম ছিল সুরজ। জানি না এখন তিনি কোথায়। প্রথম দেখাতে তিনি আমার পরিসংখ্যান জানতে চায়। তখন আমার এ সম্পর্কে কোনো ধারণা ছিল না। তিনিই প্রথম ব্যক্তি যিনি আমার কাছে সুযোগ নেয়ার চেষ্টা করেন। অন্যভাবে বলতে গেলে, আমাকে হেনস্তার চেষ্টা করেন।

ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেত্রী বলেন, একদিন তিনি আমাকে অডিশনের জন্য কল করেন এবং আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। সেখানে গিয়ে দেখি তিনি ছাড়া আর কেউ নেই। কোনো ক্যামেরা ছিল না এবং আমাকে অচেতন করার চেষ্টা করেন। তিনি আমার মন পরিবর্তনের চেষ্টা করছিলেন। আড়াই ঘণ্টা পর আমি সেখান থেকে বের হতে পেরেছিলাম এবং ফিরে এসে আমার মাকে সবকিছু খুলে বলি। পরদিন আমরা সেখানে গিয়েছিলাম এবং আমার মা তার গালে কষে থাপ্পড় মারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com