1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ মার্চ, ২০২০

বান্দরবান : বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে শহরের ক্যাং এর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও একজন। নিহতের নাম মো: জাহেদ (২৫)। সে জেলা শহরের ৬নং ওয়ার্ড বনরূপাপাড়ার বাসিন্দা বজলুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে শহরের ক্যাং এর মোড় এলাকায় দুই মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থল থেকে দু’জনকে গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে জাহেদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করেন। পরে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। অপরজন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত জাহেদ পূরবী হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
– এন.এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com