1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শেষ হলো নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ মার্চ, ২০২০

বিনোদন প্রতিনিধি: শেষ হলো চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলী জুটির প্রথম ছবি ‘ক্যাসিনো’র শুটিং। গত ২৪ নভেম্বর শুটিং শুরু হয়ে তিন ধাপে ছবিটির পুরো শুটিং শেষ হয়েছে বলে জানালেন পরিচালক সৈকত নাসির।
টিভি সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলী। তার সঙ্গে একটানা প্রায় ১১ টি ছবি কাজ করে ব্যাপকভাবে আলোচিত হন তিনি। সবসময় বলতেন, ভালো গল্প ও চরিত্রের কাজ পেলে অন্য নায়কদের সঙ্গেও কাজ করবেন। তারপর ‘ক্যাসিনো’র মাধ্যমে নিরবের সঙ্গে ব্যাটে-বলে মিলে যায় বুবলীর।
‘ক্যাসিনো’ প্রসঙ্গে নিরব আগেই বলেন, কাজটি নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস থেকেছি। সঙ্গে বুবলী ছিলেন। ভালো কিছু করার চেষ্টা করেছি। কাজটিকে একটি মিশন হিসেবে শেষ করেছি। ‘ক্যাসিনো’র মাধ্যমে বাংলা ছবির দর্শক নতুন প্যাটার্নে থ্রিলার গল্পের সিনেমা দেখবেন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। পরিচালক এবং প্রযোজক যথেষ্ট যতœবান ছিলেন।
সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি ‘ক্যাসিনো’র মূল গল্প আবদুল্লাহ জহির বাবুর এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান।
ছবির গান করছেন ইমরান, কোনাল, সাজ্জাৎ হোসেন, মার্সেল। নিরব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন, দোয়েল, জানা যায়, ‘ক্যাসিনো’ মুক্তি পাবে চলতি বছরের মাঝামাঝি সময়ে।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com