1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ছবিতে রাজস্থানের নিমরত

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নিমরত কৌর। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাম লেখান থিয়েটারে। সুনীল সানবাগের মতো নাট্যকারের নির্দেশনায় মঞ্চে কাজ করেন এই অভিনেত্রী। তারপর শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু, শ্রেয়া ঘোষালের জনপ্রিয় গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন নিমরত।

পরবর্তীতে নিমরত নাম লেখান বড় পর্দায়। শুরুতে ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তারপর প্রধান চরিত্রে অভিনয়ের ডাক আসে। তার অভিনীত দুটি সিনেমা পরপর দুই বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

অভিনয় ক্যারিয়ারে ইরফান খান, অক্ষয় কুমারের মতো বলিউডের গুণী শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নিমরত। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি টিভি সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিমরত। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

রাজস্থানের পিলানিতে জন্মগ্রহণ করেন নিমরত কৌর। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় কেটেছে তার শৈশব-কৈশোর

দিল্লির শ্রী রাম কলেজ অব কমার্স থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন নিমরত

২০০৬ সালে হলিউডের ‘ওয়ান নাইট উইথ দ্যা কিং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি

২০১২ সালে ‘পেডলার্স’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন নিমরত

নিমরত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এয়ারলিফট’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com