1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

মুক্তি পাচ্ছে শাকিবার ‘রোহিঙ্গা’ ও ‘তোলপাড়‘

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০

বিনোদন প্রতিনিধি: হঠাৎ করে ২০১৯ সালের শুরুর দিকে আবারও সিনেমায় ফেরার ঘোষণা দেন একসময়কার নায়িকা শাকিবার। তখন না ফিরলেও এখন ফিরেছেন তিনি। তিনি এখন সবার সাথে কাজ করছেন।বিভিন্ন পিকনিকে তাকে দেখতে পাওয়া যায়। এছাড়া তিনি ‘তোলপাড়‘ ছবি নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। এ বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান শাকিবা ও নায়ক সনি রহমান। এ ছবিতে তাকে বিভিন্ন চরিত্রে দেখা যাবে।
এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করলেন এই অভিনেত্রী। গেলো ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের টেকনাফ এলাকায় ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এ ছবিতে একজন টিভি সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাকিবাকে।
শাকিবা অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ যেটি মুক্তি পেয়েছিলো ২০১১ সালে। এরপর ২০১৩ সালে সরকারি অনুদানের ছবি ‘নমুনা’তে কাজ করলেও ছবিটি এখনো মুক্তি পায়নি। এনামুল করিম নির্ঝর পরিচালিত এ ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন আরেফিন শুভ।
চিত্রনায়িকা শাকিবা বলেন, প্রায় পাঁচ বছর পর অভিনয়ে ফিরলাম। টেকনাফে টানা ১০ দিন এ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। যেহেতু একজন টিভি সাংবাদিকের চরিত্রে কাজ করেছি তাই অনেক কষ্টও করতে হয়েছে। কাজ করে ভীষণ ভালো লাগলো। আশা করি, দর্শকরাও আমার কাজটি পছন্দ করবেন।
প্রসঙ্গত, ২০০৪ সালে মনতাজুর রহমান আকবরের ‘ভন্ড নেতা’ ছবি দিয়ে চিত্রপাড়ায় অভিষেক ঘটলেও শাকিবার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। এ ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন চিত্রনায়ক আমিন খান।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com